দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) পরিচালনা পর্ষদে আংশিক পরিবর্তন আনা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী নতুন পরিচালক মনোনয়নের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে জারি করা এক পত্রে এ বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হয়।
পত্র অনুযায়ী, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) পরিচালক হিসেবে মো. বদরুজ্জামান সেলিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি নীরু মঞ্জিল, ৫১ হাজারীবাগ আ/এ, শাহজী ইদগাহ, সিলেট ঠিকানায় বসবাস করেন।
অন্যদিকে, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) পরিচালক হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিজ সারবিনা আফরিন মুস্তফাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সরকারের সংশ্লিষ্ট নির্দেশনায় বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পেট্রোবাংলার আওতাধীন নিয়ন্ত্রিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে আংশিক পরিবর্তনের মাধ্যমে মনোনীত কর্মকর্তাদের সংশ্লিষ্ট কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের ব্যবস্থা করা হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. রুহুল আমিন স্বাক্ষরিত পত্রটি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব), বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর দপ্তরে পাঠানো হয়েছে।
/অ